Main Menu

মধ্যনগরে যুবলীগ-কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ-কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং ১নং বংশীকুন্ডা উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি আইন উদ্দিন ও একই উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত একিন আলীর ছেলে এবং ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোশারফ হোসেন।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতদের ২০২৪ সালের ২৭ নভেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, অন্ত:বর্তী সরকার পতনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

এর পুর্বে সোমবার বেলা তিনটার দিকে উপজেলার মষেখলা বাজার থেকে যুবলীগ সভাপতি আইন উদ্দিন ও বিকেল ৫টার দিকে আটাইশা মাছিমপুর এলাকা থেকে কৃষকলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার ওসি মো: সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code