সিলেটে বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশটি মো. দুলাল মিয়ার (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা এলাকার খিদিরপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।
পিবিআই জানায়, এটি একটি সাধারণ মৃত্যু। উদ্ধারকালীন সময়ে লাশের সাথে একটি বাটন ফোন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আইডিকার্ড কিংবা পরিচয় পাওয়ার অন্য কোনো উপায় না থাকায় আমরা ফিঙ্গারপ্রিন্টের সাহায্য নিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হই।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে টার্মিনাল এলাকায় তিনি মৃত্যুূ বরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তিনি টার্মিনালের ওয়াশরুম ব্যবহার করে বাইরে এসে পড়ে যান। তখন স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। ততক্ষণে তিনি মারা যান। এরপর পুলিশকে খবর দিলে প্রথমে কদমতলী ফাঁড়ি ও পরে পিবিআই এসে লাশটি উদ্ধার করে।
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার বারান্দায় আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি কার্যালয়ের পাশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর)Read More
সিলেট ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথRead More



Comments are Closed