সিলেট সীমান্তে চোরাই পণ্যসহ দুই ভারতীয় আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার চোরাই পণ্যসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জানুয়ারি) তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রামের ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর ছেলে মালুছ গারো (৩০) ও করল গারো (৪৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য- ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা ভারতীয় দুই নাগরিককে।
এ ব্যাপারে ৪৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল এবং ভারতীয় নাগরিক আটক করা হয়।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদ্বয়কে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হবে।’
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed