দেবরের হাতে ভাবি খুন, ঘাতক দেবর আটক
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পাত্রখোলা চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় এ হত্যাকাণ্ড করার পর পালিয়ে যায় ঘাতক দেবর। পরে অভিযান চালিয়ে ৯ ঘন্টা পর ঘাতক দেবর মঞ্জুর মিয়া (৪২) কে আটক করে পুলিশ।
খুন হওয়া কারিমা বেগম (৪২) পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে দেবর মঞ্জুর মিয়া (৪২) পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত কারিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা।
এ ঘটনার পর ঘাতক মঞ্জুর মিয়াকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে ঘটনার ৯ ঘন্টা পর আটক করা হয় তাকে।এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed