শায়েস্তাগঞ্জে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসার ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাইক্রোবাসের চাপায় ইয়াছিন মিয়া (৯) নামের এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে।
নিহত ইয়াছিন শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং নসরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে মাদরাসা থেকে বের হয়ে মা এবং ছোট বোনের সঙ্গে বাড়ি ফিরছিল নিহত ইয়াছিন। মায়ের ডান হাতে ধরে ছিল ইয়াছিন, আর বাম হাতে ছিল তার ছোট বোন। ঠিক তখনই হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ইয়াছিনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানিয়ে দেন, ইয়াছিন আর বেঁচে নেই।
হাসপাতালের করিডোরে মায়ের বিলাপ শোকের ভার যেন আরও বাড়িয়ে তুলল। ইয়াছিন এর মা একবার জ্ঞান হারান, আবার জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই বিলাপ করেন। মায়ের একটাই আর্তি-আমার পুতরে আইন্না দেও।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক পালিয়ে গেছেন।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed