হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌণে ৫টার দিকে হালুয়াঘাট উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মারাত্মক আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, আজ ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন।
তিনি আরও বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
Related News
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কাভার্ড ভ্যানRead More
নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ: শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোণার মদনে কওমি মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed