সিলেটের নয়া সড়কের বিশিষ্ট সমাজসেবী ইসমাইল হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বৃহত্তর নয়াসড়ক নিবাসী, বিশিষ্ট সমাজসেবক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের বড় ভাই, যমুনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি নাবিল হোসেনের পিতা ইসমাইল হোসেন ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় নয়াসড়কস্থ একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৫। তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা এদিন বাদ এশা ঐতিহাসিক নয়াসড়ক জামে মসজিদে সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন নয়াসড়ক জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হোসাইন আহমদ। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লিগণের সমাবেশ ঘটে।
এদিকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ফুল মিয়া এডভোকেট, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শামীম আহমদ এডভোকেট, সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশের যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক, নিয়াজ কুদ্দুস খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রিখন তালুকদার রিখন, তামিম রহমান চৌধুরী এক যুক্ত বিবৃতিতে মরহুম ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসমাইল হোসেন স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক অঙ্গনে তার নিঃস্বার্থ অবদান খুবই প্রশংসনীয়।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা শোকসন্তপ্ত পরিবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য নামাজে জানাজার পর হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed