ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. মহিউদ্দিন শেখ (৫৯) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন শেখ পৌরসভার শিলাসী এলাকার বাসিন্দা। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, যোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মহিউদ্দিন শেখ। দুপুর আড়াইটার দিকে শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে পর্যন্ত এসে রেললাইন পারাপার হচ্ছিলেন। এসময় জামালপুরের দেওয়ানগঞ্জগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed