শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এর আগে, এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।
জানা গেছে, আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ৫০-এর বেশি জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম মারা যান।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed