Main Menu

কিশোরগঞ্জে ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, প্রাণ গেল যুবকের

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়ে মারা যান।

Manual1 Ad Code

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

ওসি জানান, ফেরীতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবককের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code