বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (০১ মে) প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছে। সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
অনেকেই গুম ও হত্যার মতো ঘটনার মুখোমুখি হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সফর বিশেষ তাৎপর্য বহন করে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কোনও ধরনের অসুবিধার আশঙ্কা নেই।
তিনি আরও বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের নানা দাবি-দাওয়া ও প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রধানমন্ত্রী আগামীকাল (শনিবার) তাঁর ভাষণে তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশেRead More
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More



Comments are Closed