কোম্পানীগঞ্জে রাতের আঁধারে তুলে নিয়ে কিশোরীর সর্বনাশ!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে রাতের আঁধারে ঘরের সামন থেকে তুলে নিয়ে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। বিষয়টি ৩ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ভিকটিমের মা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করেন কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম তার পরিবারের সাথে উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আইন উদ্দিনের কলোনিতে বসবাস করেন। গত ৩ জানুয়ারি রাত ১২টায় বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ২/৩ জন মিলে তাকে মুখ চেপে ধরে সেখান থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে তারা রাত ২টায় ভোলাগঞ্জের একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার করলে তাকে মারধর করে তার পড়নে থাকা কাপড়চোপড় ছিড়ে ফেলে অভিযুক্তরা।
স্থানীয় সুত্রে জানা যায়, শ্লীলতাহানির ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা ভিকটিমের পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে তারা ৩ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেয়ের মা তাতে রাজি না হওয়ায় তারা আর বিষয়টি ধামাচাপা দিতে পারেনি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, আমরা অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। এছাড়া ভিকটিমের সাথে আমাদের তদন্তকারী কর্মকর্তা কথা বলেছেন। এ বিষয়ে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed