সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ সাইদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার গামাইতলা খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
স্থানীয় এলাকাবাসী জানান, গুলিবিদ্ধ অবস্থায় সাইদুলকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলি তার বুকের ডান পাজরে লেগেছে বলে জানান স্থানীয়রা।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত সাইদুর নোম্যান্স ল্যান্ডে ছিলো। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গামাইতলা স্কুলের সামনে আসে। পরে তার আত্নীয় স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, লাশের ময়নাতদন্ত করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed