বিশ্বনাথ আওয়ামী লীগের নেতা আবুল কালাম গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯)।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে সিলেট নগরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি সিলেট কতোয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরণ মামলার এজাহারভূক্ত আসামী।
আবুল কালাম বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে কতোয়ালী থানায় হস্তান্তর করে র্যাব।
কতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, র্যাব কর্তৃক আটক হওয়া আবুল কালাম ৪ আগস্ট এর ভাঙচুর ও বিস্ফোরণ মামলার আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed