Main Menu

তিনদিন সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বুধ, বৃহস্পতি ও শনিবার (৮, ৯ ও ১১ জানুয়ারি) তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ২৯টি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

মঙ্গেলবার (৭ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধ, বৃহস্পতিবার (৮ ও ৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেখপাড়া, হারদরপুর, শাহপুর টুকেরগাঁও, ঘোপাল, বাঘারপাড়, কান্দিগাঁও, মোল্লারগাঁও, সাদিপুর, গালমশাহ, বলাউড়া, আউসা, ক্ষিত্তারগাঁও লালারগাঁও, ভগতিপুর এবং আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual7 Ad Code

এছাড়া শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তকুমারগাঁও, বাসষ্ট্যান্ড, তেমুখী, কুমারগাঁও আ/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া, ইউরো বাংলা সিরামিকস্ ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code