নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় রুবেল ও নাদিম মাহমুদ নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার নিঙ্গুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খেয়ালী মধ্যপাড়া গ্রামের রুবেল ও নাদিম মাহমুদ। আহত শামসুদ্দিনও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে মোটরসাইকেলে করে রুবেল, নাদিম ও শামসুদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবেল ও নাদিম নিহত হন। আহত শামসুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সড়ক আইনে মামলার প্রস্তুতিও চলছে।’
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed