বড়লেখায় চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বড়লেখায় বসত ভিটার উঠানে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় চা শ্রমিক অর্জুন বোনার্জির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রশিদাবাদ চা বাগানের মৃত বিরেন্দ্র বোনার্জির ছেলে।
রোববার (৫ জানুয়ারী) ভোরে নিহতের নাতনি সীমা বোনার্জি মাফলার পেছানো ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন। ধারণা করা হচ্ছে আগের রাতের কোন এক সময় অর্জুন বোনার্জি আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের মেয়ে শংকরী বোনার্জি থানায় অপমৃত্যু মামলা করেছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, নিহতের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed