টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের উৎপাত, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ পেতে বুনোহাস, পরিযায়ী পাখি শিকার রোধে অভিযান হয়েছে। এ সময় পাখি শিকারের অভিযোগে দুজনকে আটক করা হয়। এ ছাড়া ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও একজন আটক হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার টাঙ্গুয়ার হাওরের রামসিংহপুর এলাকা থেকে আনসার সদস্যর ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪) ও একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০)। তারা দুজন পাখি শিকারি। অপরজন মৎস্য শিকারি পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রূপনগর গ্রামের আলী নুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পাখি, বুনোহাস,পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও টাংগুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, পাখি শিকারি দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মৎস্য শিকারি একজনকে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মামলাভুক্ত করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed