ভারতে পাচারকালে সোয়া ২ লাখ টাকার রসুন জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিন জনকে। এসময় রসুন বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৬২ বস্তা রসুন জব্দ করা হয়। আটক করা হয় তিন জনকে। উদ্ধার হওয়া রসুনের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২৩ হাজার ২শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের জাকিট হোসেন, বালিছড়া গ্রামের শাখাওয়াত হোসেন কামাল এবং উস্তিঙ্গেরগাও গ্রামের আব্দুল্লাহ আল মোজাহিদ।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed