Main Menu

আহমিরীগঞ্জে পরিত্যক্ত শৌচাগারে মিলল নারীর লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসদরের বাঁশমহাল সংলগ্ন নৌ টার্মিনাল এলাকায় সরকারি পরিত্যাক্ত একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আটটায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি বেশ কয়েকদিনের আগের বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শেদ সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উদ্ধার নারীর বয়স ৫০ বছরের উর্ধে হবে। তবে তাৎক্ষনিক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অনেকটাই পঁচে গেছে এবং পোকায় ধরা। লাশের সুরতহাল তৈরি করে শুক্রবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed