গোলাপগঞ্জে ঠিকাদারকে কৌশলে সিডিউল জমাদানে বাধার অভিযোগ
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পণ্য সরবরাহ মনোহরি পরিস্কার-পরিচ্ছন্নতা মালামাল সরবরাহ ও ধোলাই কাজের ২০২৪-২০২৫ অর্থবছরের দরপত্র কার্যক্রমে অংশগ্রহণ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কৌশলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
নির্ধারিত সময়ে দুইটি প্রতিষ্ঠানের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাদের দরপত্র ‘সময় শেষ’ এই অজুহাত দেখিয়ে জমা নেয়া হয়নি।
এনিয়ে প্রতিকার চেয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মিলটন চন্দ্র পালের কাছে অভিযোগ দিয়েছেন দরপত্রে অংশ নিতে না পারা দুইটিসহ তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার মেসার্স এসএ বিজনেস গাইড, রাকিব এন্টারপ্রাইজ ও মেসার্স নজরুল ট্রেডার্স নামে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিডিুল জমা দিতে যান। এই দিন ছিল শিডিউল জমা দেয়ার শেষ দিন। ওইদিন ৪টি ঠিকাদারী প্রতিষ্টান সিডিউল জমা দিলেও মেসার্স নজরুল ট্রেডার্স ও এসএ বিজনেস গ্রপ এন্ড কোম্পানির সিডিল জমা নেওয়া হয়নি। দুপুর ১২টা পর্যন্ত সিডিল জমা নেয়ার সময় থাকলেও কৌশলে তাদের সাথে অন্য প্রসঙ্গ নিয়ে আলাপ করে সময় কালক্ষপ করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন তাদেরকে বলেন সময় পেরিয়ে গেছে এখন সিডিউল নেওয়া হবেনা। এসময় উপস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এর প্রতিবাদ করেন। এছাড়া সিডিউল জমাদানের পর উপস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রেজুলেশনে স্বাক্ষর না নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়। ওপরদিকে সকলের সামনে সিলগালা খাম খুলে কাগজপত্র যাছাই বাছাই করলেও তাদের সমনে পূণরায় খামটি সিলগালা না করে তাদেরকে বিদায় দেয়া হয়।
অভিযোগকারী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, সকলের সামনে খামটি সিলগালা করে বন্ধ করা হয়নি। হয়ত তাদের পছন্দ ঠিকদারকে কাজ দিতে এমনটি করা হয়েছে।
মেসার্স এসএ বিজনেস গাইড এন্ড কোম্পানীর প্রতিনিধি মো: শাহনূরসহ তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইউএনও’র কাছে দেয়া অভিযোগে এসব তথ্য উল্লেখ করেন। এবং দরপত্র কার্যক্রম বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান (Re-Tender) করার দাবি জানান তারা। অন্যথায় সর্বোচ্চ স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত হবেনা বলে জানানো হয়।
মেসার্স রাকিব এন্টারপ্রাইজের প্রতিনিধি জামাল আহমদ বলেন, আমি দরপত্র জমা দিয়েছি। কিন্ত খামটি সকলের সামনে খোলা হলেও সকলের সামনে তা সিলগালা করা হয়নি। খামটি খোলা রেখে সকলকে বিদায় দেয়া হয়। তাছাড়া উপস্থিত সকলের রেজুলেশন বুকে স্বাক্ষর না নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়। আমরা দরপত্রটি বাতিলের দাবি জানাচ্ছি।
এ ব্যপারে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন বলেন, সবগুল কাজ নিয়মমাফিক করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে আসায় দুইটি প্রতিষ্ঠানের দরপত্র গ্রহণ করা হয়নি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, এ বিষয়ে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Related News
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ, সম্পাদক রনিক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি গঠন করাRead More
বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহRead More



Comments are Closed