সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফ্রি ভর্তি কার্যক্রম শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের ফ্রি’তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদেরকে বিনা মূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালিত হচ্ছে। নগরীর জল্লারপার রোডের পশ্চিম জিন্দাবাজাস্থ জিডিএফ কার্যালয়ে এই বিদ্যালয় অবস্থিত।
এই বিদ্যালয়ের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬ থেকে ৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারী ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে মোবাইল নাম্বার ০১৭১১-৪৮৫০৯০-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। বিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা সীমিত। প্রাপ্ত আবেদন পত্র সমূহ যাচাই-বাছাই করে সাংগঠনিক ভাবে সুযোগ দানের ক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, দৃষ্টিহীন ছাত্রাবাসে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে দেশ-বিদেশের সকল শেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed