Main Menu

চুনারুঘাটে প্রতিপক্ষের হাতে প্রাণ গেলো একজনের

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী উনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মফিল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলী মিয়ার ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মফিল মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়াসহ তার লোকজনের। এনিয়ে তাদের মধ্যে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যপূরি কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। এসময় তার শোর চিৎকার শুণে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিল মিয়া।

চুনারুঘাট থানার (ওসি) নুর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- জায়গা সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed