বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত রজব আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার।
নিহত রজব আলী একই গ্রামের গুল মামুদের ছেলে।
জানা যায়, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে আহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মো. কবির হোসেন জানান, সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রজব আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। তবে মরদেহ এখনো বাড়িতে আসেনি।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed