হবিগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় আজগর আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর মেহেরপুর সদর উপজেলার কাঠালপুতা গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস রাত ৮টা ৫ মিনিটে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী আজগরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর বাস ফেলে চালক পালিয়ে যান।
পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed