হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ইমান আলী উপজেলার চৌমূহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত মলই মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রেলস্টেশনের প্লাটফর্মে বসবাস করতেন।
জানা গেছে, রেললাইন পার হয়ে প্লাটফর্মে উঠার সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের নিকট কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, মারা যাওয়া লোকটি দীর্ঘদিন ধরে রেলওয়ে এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনার দিন অসাবধানতাবশত রেলের নিচে কাটা পড়েছেন।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed