Main Menu

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে৷ সভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে ৪৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual1 Ad Code

নির্বাচন সহসভাপতি পদে আল হেলাল ও রওনক আহমেদ বখত, যুগ্ম সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক্ষ পদে শহীদনূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে মো. সোহেল আলম এবং প্রচার ও প্রকাশন সম্পাদক পদে আলাউর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে মাহবুবুর রহমান পীর, একে কুদরত পাশা, আমিনুল হক, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক ও স্বপন কুমার সরকার নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code