মাধবদীতে টেক্সটাইল মিল মালিককে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীর কাঠালিয়ায় টেক্সটাইল মালিক-শ্রমিকদের বাগবিতণ্ডায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাওয়ারলুম মালিক ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪৭)।
ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরো জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
এঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় চারজন পাওয়ালুম শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তিনি আটককৃতদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেননি।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed