লায়ন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার ( ২১ ডিসেম্বর) নগরীর জামেয়া রহমানিয়া ছালিবন্দর মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত ও ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সমাজের মানব দরদি মানুষেরা এগিয়ে আসলে শীতার্তদের কষ্ট লাঘব হবে, তাদের মুখে হাসি ফটবে। তাই আমাদের নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির ডাইরেক্টর লায়ন আতাউর রহমান শেলু, ক্লাব সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ, সাবেক সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, মাদ্রাসার শিক্ষক হাফিজ তোফাজ্জল হক, হাফিজ মঈন উদ্দিন, মাওলানা আজিজুর রহমান প্রমুখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed