Main Menu

হবিগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সুমন গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সুমন (৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে মনতলা তদন্ত ফাঁড়ির এস.আই রতন উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার সুমন জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন জানান- ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুর উপজেলা সদরসহ ভিন্ন স্থানে ছাত্র-জনতার উপর হামলা, মারধোর, সরকারি সম্পত্তি ভাংচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানায় দায়েরকৃত এজাহার নামীয় আসামি সুমন।

এছাড়াও ৫ আগস্টের পর থেকে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন যড়ষন্ত্র করে আসছিলেন তিনি।

Share





Related News

Comments are Closed