জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির মামলায় উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল মতিন জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার মৃত আসলম উল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে; আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।
Related News
সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় চালকের গলায় ধারালো ছুরি ধরেRead More
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More



Comments are Closed