Main Menu

সিলেটে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে ৪৮ বিজিবি।

সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধীনে বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, বিছনাকান্দি এবং কালাইরাগ কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য-১ কোটি ৪৯ লক্ষ ২৯ হাজর ১শ’ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share





Related News

Comments are Closed