সিলেটে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্ট এলাকা থেকে ট্রাক ভর্তি ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে শাহপরাণ থানা পুলিশ। যার বাজার মূল্য পঁচিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসএমপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, রবিবার ৮ ডিসেম্বর বিকেল ৫টার দিকে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে এসআই মোঃ সানাউল ইসলাম একটি ফোর্সসহ সুরমা গেইট বাইপাস পয়েন্টের বনফুল নামক দোকানের সামনে পাকা সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসব বস্তায় প্রায় ২১ হাজার ১১৯ কেজি চিনি রয়েছে।
এসময় ২জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার ফাতেহপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ সাহিদ আহমদ (২৬) ও একই উপজেলার বাঘেরখাল গ্রামের সাধ উল্লাহর পুত্র ইমন আহমদ (১৮)।
এসময় (চ্ট্ট- মেট্রো-ট-১১-৫৫৭৪) নাম্বারের একটি ট্রাক জব্দ করে শাহপরান থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব চিনি আটকের ঘটনার সত্যতা নিশ্বিচত করেছেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed