Main Menu

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলকায় অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। এসময় পণ্য পরিবহণের পিকআপসহ ৩জনকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

রোববার (৮ ডিসেম্বর) ভোররাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বালিউড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৫২৫ ক্যারেটে প্রায় ১২ হাজার কেজি কমলা, ৮৪ বস্তায় ৪ হাজার ২০০ কেজি চিনি ও ৩টি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো.বেল্লাল হোসেন, আব্দুর রহিম ও মাহফিস মরল।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সোয়েব বিন আহমদ জানান, ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে যৌথবাহিনী অভিযান চালায়। ভারতীয় কমলা ও চিনিসহ তিন আসামীকে আটক করা হলেও তাদের কাছে কোন প্রকার অস্ত্র পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code