৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ১০ কি.মি ট্রেইল রান
স্পোর্টস ডেস্ক: শুক্রবার সকালে দেশের নানা প্রান্ত থেকে আসা নারী এবং পুরুষসহ প্রায় ৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে সিলেট নগরীতে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে ১০ কি.মি ট্রেইল রান।
সিলেটের সবুজের চাদরে ঢাকা মালনীছড়া চা বাগানের আঁকাবাঁকা পথ আর টিলায় ১০ কি.মি ট্রেইল রান করেন দৌড়বিদরা। সকাল সাতটায় রান শুরু হয় মালনীছড়া থেকে আর শেষ হয় হিলুয়া চা বাগান স্কুল মাঠে।
এই রান নারী-পুরুষ দুটি বিভাগে অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন গোলাম রাহাত তোফায়েল, দ্বিতীয় স্থান অর্জন করেন দীপ তালুকদার, তৃতীয় স্থান অর্জন করেন মিলন গোয়ালা।
নারী বিভাগে চ্যাম্পিয়ন হন তাবাসসুম ফেরদৌস, দ্বিতীয় স্থান অর্জন করেন সালেহা খাতুন মনি এবং তৃতীয় স্থান অর্জন করেন সুনেরা ইসলাম।
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন ১০ কিলোমিটার ট্রেইল রান সম্পূর্ণ করেন ৩৮ মিনিটে এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন ১০ কিলোমিটার ট্রেইল রান সম্পূর্ণ করেন ১ ঘন্টা ৩ মিনিটে।
সিলেট রানার্স কমিউনিটির এডমিন হাসান আহমেদ জানান, রানার্স কমিউনিটি প্রতিষ্ঠার লগ্ন থেকে মানুষের সুস্বাস্থ্যের জন্য কাজ করে যাচ্ছে। আমরা রানিং ইভেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করি মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য এবং আমাদের তরুণ সমাজের খেলাধুলায় যেন আগ্রহ বাড়ে।
রান শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট পুরস্কার হিসেবে তুলে দেন আয়োজকরা।
সমাপনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সিলেট রানার্স কমিউনিটির এডমিন হাসান আহমেদ, সৈয়দ সোহাগ, ফয়েজ আহমেদ, মোঃ আবু সালেহ, কামরুল ইসলাম, মাহমুদুর রহমান মিতুল, সাইফুল ইসলাম প্রমূখ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed