Main Menu

এবার ঘটানো হচ্ছে কৃত্রিম সূর্যগ্রহণ!

Manual7 Ad Code

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তিকে কাজে লাগিয়ে সূর্যকে আরও বিশদভাবে গবেষণা করার জন্য কৃত্রিম সূর্যগ্রহণ করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। এজন্য মহাকাশে স্যাটেলাইটও পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনের নাম হবে ‘প্রোবা-৩’। মিশনটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) মাধ্যমে সংঘটিত হবে। মিশনে দুটি স্যাটেলাইট আছে, যার একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে ও অন্য স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তা রেকর্ড করবে।

Manual5 Ad Code

এপি জানায়, এ জটিল কাজটি করার জন্য মহাকাশযানের যে ছায়া তৈরি হবে, অপর স্যাটেলাইটকে সে অনুসারে অবশ্যই একটি নির্দিষ্ট অবস্থানে থাকতে হবে। এর মানে হচ্ছে, স্যাটেলাইট দুটি সূর্য সাপেক্ষে এক মিলিমিটারের বেশি এদিক-ওদিক সরবে না।

মিশনের শুরুতে মহাকাশযান দুটি একসঙ্গে উৎক্ষেপণ করা হবে। তবে প্রায় ১৮ মিনিটের পর একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। পাশাপাশি লেজার ও আলোক সেন্সর ব্যবহার করে ১৪৪ মিটার দূরত্বে পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code