সিলেটে ৩৬ বস্তা ভারতীয় চিনিসহ তিনজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই লাখ টাকার ভারতীয় চিনিসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনজন। এসময় জব্দ করা হয়েছে একটি ডিআই পিকআপ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিম চা- বাগানের রাস্তায় চেকপোষ্ট চলাকালীন সময়ে রাত আটটার সময় সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি পিকআপে তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় একটি ডিআই পিকআপ। গ্রেপ্তার করা হয় তিনজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ দেওয়ানেরগাঁও এলাকার মো. রাজু (১৮), একই এলাকার মো. জয়নাল আবেদীন (১৯) ও উপজেলার সাতপরিকান্দি গ্রামের মো. জিল্লুর রহমান (২৫)। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed