কমলগঞ্জে শিক্ষক পবিত্র কুমার সরকার আর নেই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) পবিত্র কুমার সরকার (৫২) শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুরে শিক্ষক পবিত্র কুমার সরকার এর কর্মস্থল কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মরদেহ রেখে সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মহনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে রাত ১১টায় শেষকৃত্য দেওয়া হবে।
তাঁর মৃত্যুতে শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed