জগন্নাথপুরে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছানার মিয়া (৩৬) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল (নোয়াগাঁও) গ্রামের মৃত তবারক আলীর ছেলে।
জানা গেছে, নিহত ছানার মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। দুইদিন পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাড়ি থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ছানার মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। খবর পেয়ে থানার এস আই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed