Main Menu

খুনিদের গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে গোলাপগঞ্জে মশাল মিছিল

Manual6 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা: চট্রগ্রামে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মসজিদ ভাংচুরের প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে সিলেটের গোলাপগঞ্জে বিশাল মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের চৌমূহনীতে এ মিছিলের আয়োজন করে উপজেলা যুব অধিকার পরিষদ।

উপজেলার পৌর শহরের চৌমূহনী থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার পৌর শহরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

মিছিলে ‘,জঙ্গি ইসকনের আস্তানা, এই বাংলায় হবেনা, আমার ভাই মরলো কেন ইসকন তুই জবাব দে, একশন একশন ডাইরেকট একশন’-,ইত্যাদি শ্লোগান দেয়া হয়।

Manual8 Ad Code

মিছিলের পর পৌর শহরের চৌমূহণীতে তারা পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা গণ অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আলবাব হোসেন।

বক্তব্য রাখেন সিলেট জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ সামাদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি আহমদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন ইমন, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য আবদুর রহিম।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন ইসকন একটি জঙ্গি সংগঠন। তসই উগ্র এই ন্হিন্দু উগ্রবাূদের রুখে দিতে হবে। এূের বিরুদ্ধে সকল দেশপ্রেমিকরা রুখে দাড়াতে হবে। তারা বলেন ইসকনের ইন্দনে বৈষম্যবিরোধী নেতৃত্বদানকারী সারজিল আলম ও হাসনাত আব্দুল্লার গাড়িতে এসিডন্ট করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যাপক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code