১৪১ বোতল ফেন্সিডিলসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদক: রাজধানী ঢাকায় আসার পথে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ময়না বেগম মিনু নামে এক পেশাদার নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
গ্রেফতার ময়না ওরফে মিনু দেশের পশ্চিমাঞ্চলের চোরাচালান প্রবণ সীমান্ত জেলা যশোর কোতয়ালী থানার খোড়কী আবাসিক এলাকার মৃত মতিয়ার রহমানের মেয়ে।
রবিবার (২৪ নভেম্বর) র্যাব-১০ এর একটি চৌকস টিম নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোয়া চার লাখ টাকা মুল্যের একটি ফেন্সিডিলের চালানসহ ওই নারী মাদককারবারিকে গ্রেফতার করে।
সোমবার র্যাব-১০ ’র মিডিয়া অফিসার অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া অফিসার জানান, দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে বাসযোগে রাজধানী ঢাকায় আসার পথে র্যাব-১০’র একটি চৌকস টিম ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ^রী টোল প্লাজা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এরপর সন্দেহজনক বাস তল্লাশীকালে রবিবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস নামে বাসযাত্রী ও তাদের ব্যাগ চেক করতে গিয়ে বাসে থাকা যাত্রী ময়না বেগম ওরফে মিনুর হেফাজতে থাকা দুটি ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ প্রায় সোয়া চার লাখ টাকা মুল্যের ভারতীয় ১৪১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ওই সময় মাদককারবারে জড়িত থাকায় ময়না ওরফে মিনুকে গ্রেফতার করা হয়।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed