Main Menu

রাজনগরে ভাসমান নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকালে খবর পেয়ে উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় আনসার মিয়ার বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে।

জানা যায়, শুক্রবার বিকালে বন্যার পানিতে একজন মহিলার লাশ ভেসে আসে। সেটি অর্ধ গলিত অবস্থায় একামধু এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন রাজনগর থানা পুলিশকে খবর দেন।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির ফোর্স নিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা বলছেন, লাশ উজান থেকে ভেস এসেছে। অনেকের ধারণা কয়েকদিন আগে মৃত্যু হতে পারে। লাশের চামড়া খসে পড়ছে। অনেকেই ধারণা করছেন, লাশটি ভারতের কোথাও থেকে মনু নদীর পানিতে করে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিকালে টেংরা ইউনিয়নের একামধু গ্রামের আনসার উদ্দিনের বাড়ির পাশে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেন। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, লাশ সনাক্ত করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed