সিলেট নগরের ড্রেনে অজ্ঞাত নারীর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের টিলাগড় এলাকার বুরহানবাগে ড্রেনের পানিতে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখা গেছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছেন।
স্থানীয়রা বলছেন- ওই নারী ভবঘুরে। দীর্ঘদিন ধরে মহানগরের টিলাগড়, শিবগঞ্জ ও বুরহানবাগসহ আশপাশ এলাকায় ঘুরাফেরা করতেন। খুবই শান্ত স্বভাবের নারী ছিলেন তিনি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম রাত পৌনে ১০টার দিকে জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সঙ্গে পিবিআই এবং অন্যান্য সংস্থার লোকজন রয়েছেন। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More



Comments are Closed