জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পানির তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর পানির তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ দক্ষিণপাড়-রৌয়াইল সড়কের বালিশ্রী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ার নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সড়কটি ভেঙে যায়। এতে রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি ও হরিনাকান্দিসহ প্রায় ১০টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।
রৌয়াইল গ্রামের আব্দুল বাছিদ বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের প্রায় দশ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সড়কেই আমাদেরকে উপজেলা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়।
বালিশ্রী গ্রামের তোফাজ্জল হোসেন রুমান বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন।
রৌয়াইল বাজারের ব্যবসায়ী আব্দুল ওয়াহাব লকুছ বলেন, এ সড়ক দিয়েই দোকানের মালামাল আনা হয়। সড়কটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছি।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙণ রোধে ও জনসাধারণের চলাচলের জন্য দ্রুত প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed