Main Menu

জৈন্তাপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচির বৃক্ষরোপন কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক শিক্ষা কর্মসূচি একসেলারেটেড ক্যাচআপ লানিং প্রজেক্টের উদ্যোগে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক একসেলারেটেড ক্যাচআপ লার্নিং প্রজেক্টের বাউরভাগ সেন্টারটি পরিদর্শনসহ গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন ব্র্যাক শিক্ষা, দক্ষতা ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান ।

প্রধান অতিথি আর বক্তব্যে বলেন , প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, হেড অফ সোশাল এন্টারপ্রাইজ নিভীন রেজা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির কর্মসূচি প্রধান মোয়াজ্জেম হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক মোঃ কামরুস ছালাম, ব্র্যাকের উর্দ্ধতন কর্মকর্তাগন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকগণ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় চারাগাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।

Share





Related News

Comments are Closed