সুনামগঞ্জ সীমান্তে ৫২ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২
বিশেষ প্রতিনিধি: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা চিনির চালানসহ দুই চোরাকাবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে আছকির আলী, একই গ্রামের আব্দুন নুরের ছেলে মাইনুদ্দিন।
শনিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন জানান, শনিবার দুপুরে দোয়ারাবাজারের উত্তর শ্রীপুর গ্রামের আছকির ও মাইনুদ্দিনের বসতঘর থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২ লাখ ৬০ হাজার টাকা মু্ল্যের ৫২ বস্তা চিনি জব্দ করে থানা পুলিশ। এ সময় চিনি চোরাকারবারে জড়িত থাকায় আছকির ও মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed