সিলেটে সাড়ে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে শাহপরান থানা পুুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসএমপির গণমাধ্যম শাখা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরমা বাইপাস পয়েন্ট থেকে কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়।
এরপর তল্লাশি চালিয়ে ২৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৯২৬ পিস ভারতীয় শাড়ি, সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের প্রসাধন সামগ্রীসহ ৩০ লাখ টাকা মূল্যের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
এসময় ভ্যানের ড্রাইভার ও হেল্পারকেও আটক করা হয়। তারা হলেন গাজীপুরের কালিয়াকৈর থানার ছুরিচালন গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. হৃদয় (২২) ও বুলুয়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২২)।
জিজ্ঞসাবাদের তারা স্বীকার করেছে যে, জব্দকৃত মালামালের মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের একলাস, আবুল চৌধুরী ও হেমু হাউদপাড়ার আব্দুল খালিক।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed