জগন্নাথপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতু থেকে সুজিত দাস নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় স্থানীয়রা সেতুর উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তান্ত গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত যুবক পেশায় একজন সিএনজি চালক বলে জানা গেছে। তিনি উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকাল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান। রাত ৯টার দিকে রাণীগঞ্জ সেতুতে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্ত কর্তৃক সুজিত দাশকে হত্যা করে তাঁর ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে জানান এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল করে জগন্নাথপুর থানার পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চালায় পুলিশ।
চাঞ্চল্যকর হত্যাকান্ডে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মখলিছুর রহমান আকন্দ।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed