মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুর্নীতি মুক্তকরণ ফোরামের অভিনন্দন ও শুভেচ্ছা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক যৌথ বিবৃতিতে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্বকে অনেকটা চমক লাগিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
১৭ নভেম্বর রোববার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রে দূতাবাস এর ইমেইল মাধ্যমে প্রেরণকৃত বার্তায় বিশ্বের গণতন্ত্রকামী মানুষের সাথে অত্র সংগঠনও জনগণের ভোটে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এর বিজয়ে উচ্ছাসিত ও আনন্দিত বলে অভিমত ব্যক্ত করেন।
প্রেরণকৃত বার্তায় বলায় হয়, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সবসময় শান্তি, গণতন্ত্র, মানবাধিকার ও দুর্নীতি দমন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে থাকে। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা বাংলাদেশর মানুষ প্রত্যক্ষ করছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বন্ধুপ্রতিম সম্পর্ক দীর্ঘ দিনের। যুক্তরাষ্ট্র আমাদের বৃহত্তম তৈরি পোষাক আমদানীকারক দেশ। বাংলাদেশে বিনিয়োগকারী দেশের তালিকায়ও যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। ডোনাল্ড ট্রাম্প এর প্রথম শাসনামলেই বাংলাদেশের সাথে সম্পর্ক ছিলো গভীর।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ মনে করেন বর্তমান সরকারের সংস্কার কর্মসূচি, অর্থনৈতিক সহযোগিতা আরো বৃদ্ধি করতে মাননীয় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর নেতৃত্বে উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশের দুর্নীতি, ন্যায় বিচার, বাক স্বাধীনতা নিশ্চিতের প্রশ্নে ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed