কুলাউড়ায় জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারির শপথ গ্রহণ
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত শুরা সমাবেশে নবনির্বাচিত উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে তিনি নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
অধিবেশনে জামায়াতে ইসলামীর উপজেলার নায়েবে আমির মনোনীত হন অবসরপ্রাপ্ত কৃষিবিদ মো. জাকির হোসেন ও সেক্রেটারি মনোনীত হন ব্রাহ্মণবাজারস্থ মুসলিম এইড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বেলাল আহমদ চৌধুরী।
এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. শফিক মিয়া, মাওলানা মতিউর রহমান ও মাওলানা তরিকুল ইসলাম খান মনোনীত হন।
উপজেলা মজলিসে শুরার সদস্যরা হলেন- আব্দুন নুর, মাওলানা বজলুল হক, রাজানুর রহিম ইফতেখার, জাকির হোসেন, মাওলানা আতিকুর রহমান, রুহল আমিন রইয়ব ও মনসুর আহমদ তালুকদার।
মজলিসে প্রধান অতিথি ছিলেন জেলার আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed